উত্তরা প্রতিদিন
ঢাকা

‎‎পিরোজপুরে ডাকাতি করতে গিয়ে ডাকাত নিহত

উত্তরা ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
‎‎পিরোজপুরে ডাকাতি করতে গিয়ে ডাকাত নিহত

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে ডাকাত দলকে প্রতিহত করতে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১), তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯) গুরুতর আহত হয়েছেন ও ডাকাত দুলাল (৩৫) নিহত হয়েছেন। দুলাল  বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।

‎পুলিশ জানায়, সাত সদস্যের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ঢুকে হামলা চালালে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক ডাকাত। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ‎অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Read more — সারাদেশ
Home