উত্তরা প্রতিদিন
ঢাকা

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরে মধ্যে কালবৈশাখীর আভাস

উত্তরা ডেস্ক ৩০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরে মধ্যে কালবৈশাখীর আভাস

 রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে রোদের দেখা মিলেছে। তবে দুপুরের মধ্যে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টা ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে।

Read more — সারাদেশ
Home