বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

তারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
তারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে। তবে, প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে ফেরার বিষয়ে প্রথমে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের বিষয়ে এখনও কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।’
তবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা থেকে দ্বিতীয় কোনো অনুরোধপত্র আসেনি।’