উত্তরা প্রতিদিন
ঢাকা

সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

উত্তরা প্রতিদিন নওগাঁ প্রতিবেদক ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ণ
সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চারটি পরিবার এর মাঝে ৪ বান টিন দিয়ে সহযোগিতা করেন উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।

মঙ্গলবার বেলা ১২ টার সময় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ৪ বান টিন বিতরণ করে সহযোগিতা করেন এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সিনিয়র উপদেষ্টা মুফতি মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার, সহকারী প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল হক, সহকারী ক্যাশিয়ার মাওলানা আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, শিরনটি ইউনিয়ন প্রতিনিধি মুফতি এনামুল হক, সদস্য মাওলানা ফরহাদ, মাওলানা মিনারুল, মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ শাহজালাল ও আসাদুজ জামান এনাম প্রমুখ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কারনে সকলের কাছে বাহবা পাচ্ছে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।

এ সময় বক্তারা বলেন, যে কোন মানব সেবায় এবং ভালো কাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইত্তেহাদুল ওলামা পরিষদের নৈতিক দায়িত্ব। তারা সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

Read more — সারাদেশ
Home