উত্তরা প্রতিদিন
ঢাকা

দুই মোরগের পা ভাঙার বিচার চেয়ে থানায় হাজির ভুক্তভোগী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
দুই মোরগের পা ভাঙার বিচার চেয়ে থানায় হাজির ভুক্তভোগী

জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দুই মোরগের পা ভেঙে দিয়েছেন ছোটো ভাই। এমন ঘটনাটি সুনামগঞ্জের সদর উপজেলার।

এ ঘটনার বিচার চেয়ে থানার হাজির হয়েছেন আঙ্গুর মিয়া নামে একজন ভুক্তভোগী। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা। রোববার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ করেন তিনি।

আঙ্গুর মিয়া বলেন, আমার আপন বড় ভাই আব্দুর রজ্জাকের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ছোট ভাই আমার পালিত দুটি মোরগের পা লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এর আগে আরো ১৮টি মুরগির বাচ্চা পিটিয়ে মেরে ফেলে তারা। আমি তার সুষ্ঠু বিচার চাইতে থানায় এসে লিখিত অভিযোগ করেছি। আশা করি ন্যায় বিচার পাব।

সদর থানার অফিসার ইনচার্জ রতন সেখ জানান, আহত দুটি মোরগ নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন এসআই নিয়োগ করা হয়েছে। তদন্তে প্রমানিত হলে প্রাণি নৃশংসতা আইনে ব্যবস্থা নেয়া হবে।

 

Read more — সারাদেশ
Home