
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহিদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর গ্রামের সিরাজুল হক মঞ্জু (৩৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০), চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আটকরা বেশিরভাগই সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তাদেরকে ২০২৪ সালের ২ সেপ্টেম্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

