উত্তরা প্রতিদিন
ঢাকা

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে কার্যক্রম শুরুর ঘোষণা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে কার্যক্রম শুরুর ঘোষণা

জয় বাংলা স্লোগান দিয়ে পুড়িয়ে দেওয়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রায় ১০-১২ জন নেতা-কর্মী জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতা-কর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি। এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এই প্রথমবারের মতো জেলা কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের নির্দেশে আজকে কার্যালয় খুলেছি। এর মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করলাম।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নই।

 

Read more — সারাদেশ
Home