উত্তরা প্রতিদিন
ঢাকা

চট্টগ্রামে বিএনপির একক আধিপত্য

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বিএনপির একক আধিপত্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থীরা। অধিকাংশ আসনেই প্রতিপক্ষের উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। তবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এ ছাড়া বাঁশখালী আসনেও ছিল টানটান উত্তেজনা। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সহজ জয় পেয়েছে জামায়াত।

ফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট, অর্থাৎ ৯৮ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরও ৭৬ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে জয় পান।

কোন আসনে কে কত ভোট পেলেন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। জামায়াতে ইসলামীর নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭২ হাজার ৫৭৯ ভোট। জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির আসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন ৯১ হাজার ৮১৭ ভোট। তবে আপিল বিভাগের সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় এ আসনের ফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট। ১১ দলীয় জোটের মাওলানা নাসির উদ্দিন মুনির পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। ইসলামী ফ্রন্টের প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ১৫৬ ভোট এবং জামায়াতে ইসলামীর শাহজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। জামায়াতে ইসলামীর এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির এরশাদ উল্লাহ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট। জামায়াতে ইসলামীর মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট। জামায়াতে ইসলামীর শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট। দাঁড়িপাল্লার প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মো. এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট। জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম পেয়েছেন ২১ হাজার ৭০৬ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট। এস এম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট। জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান পেয়েছেন ৩৫ হাজার ৩০ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। মাত্র ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপি প্রার্থী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট। বিএনপির নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ১৬৭ ভোট। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। বিদ্রোহী প্রার্থী লেয়াকত আলী (ফুটবল) পেয়েছেন ৫৫ হাজার ৪৯২ ভোট।

Read more — সারাদেশ
Home