উত্তরা প্রতিদিন
ঢাকা

ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাদির বোন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাদির বোন

উৎসবমুখর নির্বাচনী পরিবেশের মাঝেও ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাজির হয়ে এক অন্যরকম প্রতিবাদের জন্ম দিয়েছেন মাসুমা হাদি। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসার সময় তার এই মৌন প্রতিবাদ ভোটার ও পথচারীদের মাঝে শোকাতুর পরিবেশ তৈরি করে। নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়ার পাশাপাশি ভাই ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভোট দেওয়া শেষে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।’

Read more — সারাদেশ
Home