উত্তরা প্রতিদিন
ঢাকা

হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
হাতিয়ায় ফেরি উদ্বোধন নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, ‘এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি তবে আমাদের অর্জন খণ্ডিত হবে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে দ্বীপের নলছিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন।

 

Read more — সারাদেশ
Home