
নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সাপাহার উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৬আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) নগদ অর্থ পঁয়তাল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাওলানা আলতাফ হোসেনের হাতে প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন ও সহায়তা প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির ঐতিহ্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টে আমরা ব্যথিত। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।”
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

