উত্তরা প্রতিদিন
ঢাকা

উত্তরার আগুনে মৃত্যু বেড়ে ৬

উত্তরা ডেস্ক ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
উত্তরার আগুনে মৃত্যু বেড়ে ৬

রাজধানীর উত্তরা ১১ নম্বরে সেক্টরের আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। তাদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের এক সন্তান এবং এক বাবা-ছেলে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে তাদের প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, একই পরিবারের তিনজনসহ মোট ছয়জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রয়েছে। দুজনের মরদেহ রয়েছে উত্তরা স্পেশালাইজড হাসপাতালে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান এবং হারেস ও তার ছেলে রাহাব।

ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Read more — সারাদেশ
Home