উত্তরা প্রতিদিন
ঢাকা

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মায়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হানিফ (২৮) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

হানিফ টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল এলাকার বাসিন্দার ফজল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মায়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রোজেক্টে কাজ করতেন। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে মাছের প্রোজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা সতর্ক করেছেন যে- নদী ও আশেপাশের এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, তাই এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া দরকার।

 

Read more — সারাদেশ
Home