উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৯ জানুয়ারি ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

রাজধানীর আমিন বাজার এলাকায় মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে তুরাগ নদের তলদেশে স্থাপিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে গ্যাসের অত্যন্ত স্বল্পচাপ সৃষ্টি হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ শুক্রবার এ কথা জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বল্পচাপের সমস্যা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

Read more — সারাদেশ
Home