
পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্স পাবনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২য় ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) পাবনা শহরের রাধানগর এলাকার দর্পন কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে দেশের স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন দিক এবং শিক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিটের ইনচার্জ ড. মোঃ মিজানুর রহমান।
পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের রাজশাহী বিভাগীয় এক্সিকিউটিভ জনাব মোঃ মাসুদ রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ গ্রামে বাস করে, যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সবসময় সহজলভ্য নয়। এই শূন্যস্থান পূরণে পল্লী চিকিৎসক এবং নার্সিং কর্মীরা একটি অপরিহার্য ভূমিকা পালন করছেন।
এদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মহিউদ্দীন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শরীফ আহমেদ।

