উত্তরা প্রতিদিন
ঢাকা

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে উঠেছে জেলার স্বাভাবিক জনজীবন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের। তীব্র শীতের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তাঘাটে মানুষের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ।

Read more — সারাদেশ
Home