উত্তরা প্রতিদিন
ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীর গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও জানান, থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেছিলেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

অভিযোগে নাম আসা অপর দুজন হলেন— মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

Read more — জাতীয়
Home