উত্তরা প্রতিদিন
ঢাকা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: রিজওয়ানা হাসান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ণ
হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: রিজওয়ানা হাসান

জুলাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে।

রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো।

রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্য়য় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অবাধ তথ্য বস্তুনিষ্ট হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই। 

 

Read more — জাতীয়
Home