বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত : রাষ্ট্রদূত আনসারী
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।


শুক্রবার (১২ ডিসেম্বর) ফেসবুক এক পোস্টে এ মন্তব‌্য করেন তি‌নি।


মুশফিকুল আনসারী বলেন, হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর। হাদি শুধু একজন মানুষ নয়- একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি। হাদির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অযথা ব্লেম-গেমে শামিল না হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা জরুরি।


তিনি ব‌লেন, এই সংকটময় মুহূর্তে আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।