উত্তরা প্রতিদিন
ঢাকা

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন সিইসি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন সিইসি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে ছেড়ে যায় নির্বাচন কমিশনের গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন রয়েছে এই বহরে।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ পাওয়ার বছর খানেকের মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নাসির কমিশন। আজ রাষ্ট্রপতির কাছে নির্বাচনের আদ্যোপান্ত তুলে ধরবে কমিশন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি।

 

আজ বা আগামীকাল তফসিল ঘোষণা করলে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন।

Read more — জাতীয়
Home