
চরমোনাই দরবার শরিফের অগ্রহায়নের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালেদ হোসাইন বলেছেন, চরমোনাই পীর ছাহেবের আন্তরিক প্রচেষ্টা ও ইসলামী আন্দোলনের ঐকান্তিক চেষ্টায় উপদেষ্টা পরিষদে তার দায়িত্ব পালনের সুযোগ হয়েছে।
Read more
তিনি বলেন, আমার বিষয়ে আপনাদের প্রত্যাশা অনেক বেশি হলেও আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা মেনেই আমাকে কাজ করতে হয়।
তিনি বলেন, ধর্মের ব্যাখ্যার জন্য উলামাদের কথাই শেষ কথা। দেশে কেউ ইসলাম অবমাননা করলে তাদেরকে দ্রুততার সঙ্গে আইনের আওতায় আনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করতে পারি—কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না।

