
নাটোর শহরতলীর ফুলবাগান এলাকার সেলিম ভুইয়া নামে এক ব্যবসায়ির গুদাম থেকে ১৫০ বস্তা চাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, রাত ২টার দিকে ফুলবাগান এলাকার সড়ক ভবন সংলগ্ন সেলিম ট্রেডার্সর সামনে একটি ট্রাক এনে দাঁড় করায় দুর্বৃত্তরা। তারা শার্টারের তালা ভেঙ্গে ও কেটে দোকানের প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ১৫০ বস্তা চাল ট্রাকে তুলে নিয়ে যায়।
ব্যবসায়ী সেলিম ভুইয়া বলেন, ফজরের নামাজের সময় স্থানীয় এক ব্যক্তি ফোনে জানান গুদামের শাটার কাটা ও আরেকটি পুরোপুরি খোলা। পরে সেখানে এসে দেখি দুর্বৃত্তরা স্তুপাকারে রাখা চালের বস্তাগুলো নিয়ে চলে গেছে। স্টক রেজিস্ট্রার থেকে জেনেছি চালের বস্তা ছিল ১৫০টি।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ‘‘এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’’

