উত্তরা প্রতিদিন
ঢাকা

ফেসবুকে বিকৃত ছবি: সাইবার সুরক্ষা আইনে ঢাবি শিক্ষক মোনামির মামলা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ নভেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ
ফেসবুকে বিকৃত ছবি: সাইবার সুরক্ষা আইনে ঢাবি শিক্ষক মোনামির মামলা

ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি।

শাহবাগ থানায় আজ সোমবার সকালে মামলাটি করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।

দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। ‎

‎তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি সোমবার সকালে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি বিকৃত করে প্রচার করায় বেশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি হয়েছে। এটি আমরা ডিবি সাইবার ইউনিটে পাঠিয়ে দিয়েছি। তারা দ্রুতই ব্যবস্থা নেবে।’

 

Read more — সারাদেশ
Home