উত্তরা প্রতিদিন
ঢাকা

জামালপুরে নৌকাডুবি: ৫ শিশুরই মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন জামালপুর প্রতিবেদক ২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
জামালপুরে নৌকাডুবি: ৫ শিশুরই মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে উঠে বৈশাখীর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ পাঁচ জনের মরদেহই উদ্ধার হলো।

নিহতের পরিচয় হলো— সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম আক্তার পলি, রায়ের ছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম, বাউসি এলাকার নুরের মেয়ে সাইমা, চরভাটিয়ানি উত্তর পাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখি। তাদের সবার বয়স ৮ থেকে ১০ এর মধ্যে।

জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। পরে, হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ।

 

Read more — সারাদেশ
Home