বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি বলেছেন, ‘আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি—কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন করেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।’


এবার এইচএসসিতে পাসের হারে ধস
এবার এইচএসসিতে পাসের হারে ধস
বিস্তারিত পড়ুন
তিনি বলেন, ‘আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।’

ড. আবরার বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব।’

‘সরকার শতাংশভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল’, যোগ করেন শিক্ষা উপদেষ্টা।