উত্তরা প্রতিদিন
ঢাকা

রিকশাচালককে দিয়ে আদিবাসী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রেমিক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ণ
রিকশাচালককে দিয়ে আদিবাসী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রেমিক

ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখানোর কথা বলে এক আদিবাসী কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সহযোগী যুবক মো. মিলন (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কিশোরীকে পূজা দেখার জন্য বাড়ি থেকে ডেকে নেন মিলন। সারাদিন ঘোরাঘুরির পর রাতে ফেরার পথে তিনি কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার চালক আবুল বাশার তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১১টার দিকে গামারিতলা মোড়ে ফেলে রেখে চলে যায় অভিযুক্ত।

পরে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন। তিনি বলেন, “মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।”

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ জানান, মামলার পর মঙ্গলবার রাতে উপজেলার জুবলী এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি রিকশাচালক আবুল বাশারকে ধরতে অভিযান চলছে।

 

Read more — সারাদেশ
Home