
সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের হরিপুর এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন বিশিষ্ট সমাজসেবক, তরুণ প্রজন্মের আগামীর নেতা ও আগামী নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন পদপ্রার্থী মাহমুদুস সালেহীন।সোমবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তিনি স্থানীয় গ্রামাঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা তাকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
জনসংযোগকালে মাহমুদুস সালেহীন বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের পাশে থেকে নওগাঁ-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরন করেন।
এ সময় তার সঙ্গে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী,সিনিয়র সহ সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহিম,যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতার ও যুবদল নেতা খোকনসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

