উত্তরা প্রতিদিন
ঢাকা

চুরি হওয়া গরু ১ সপ্তাহ পর পাওয়া গেল বিএনপি নেতার গোয়ালঘরে

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
চুরি হওয়া গরু ১ সপ্তাহ পর পাওয়া গেল বিএনপি নেতার গোয়ালঘরে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলছারা এলাকা থেকে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে—এমন অভিযোগ ও ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলছারা এলাকা থেকে ১ সপ্তাহ পুর্বে ২ টি গরু চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলুর গোয়ালঘরে ১ টি গরুর সন্ধান পাওয়া যায় বলে জানা গেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উঠেছে। একজন দলীয় পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। দলের নিয়ম-নীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল, এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

Read more — সারাদেশ
Home