
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে জিন্নাহ ও গোলাম আযমের ছবিতে পদদলিত করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় ডাকসু ভবনের পাদদেশে দুটি এবং ডাকসু সংগ্রহশালার ভেতরে দুটি ছবি পদদলিত করে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন ওয়াসিম উদ্দিন রাহাত বলেন, ‘ভাষার জন্য সালাম, বরকতের রক্ত দেওয়া দেশ বাংলাদেশ। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেখানে যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাদের কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া আমরা কখনোই মেনে নেব না। গোলাম আজম একজন কুখ্যাত রাজাকার।’
এর আগে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শিক্ষার্থীরা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত করে এই কর্মসূচি পালন করেন।
উত্তরা /এএম

