উত্তরা প্রতিদিন
ঢাকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।

 

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

 

জুলহাজ উদ্দিন আরও বলেন, সদর ফায়ার স্টেশন থেকেও একটি দল হাসপাতালে যাচ্ছে। ধোঁয়া পুরোপুরি কেটে যাওয়ার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

 

 

 

উত্তরা /এএম 

Read more — সারাদেশ
Home