উত্তরা প্রতিদিন
ঢাকা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

 

এনসিপি প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম জাতীয় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।।

 

শনিবার সারা দেশ থেকে আসা ছাত্রশক্তির তিন শতাধিক কাউন্সিলর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ভোট প্রয়োগ করেন।

 

এর আগে ছাত্রশক্তির নির্বাচন কমিশন গত ৯ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

 

এদিকে, একই দিন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নবনির্বাচিত তিন নেতার নাম ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক ও সাংগঠনকি সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ফেরদৌস আইয়াম (রাইয়ান) ও মো. জহির।

 

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। বিএনপি সরকার কথা দিয়েও তা রক্ষা করছে না। সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে।’

 

একই সঙ্গে গণভোটের রায় কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

 

কাউন্সিলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ তুলে বলেন, ‘সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে গণভোটের রায়কে উপেক্ষা করছে। সরকারি কর্ম কমিশনে (পিএসসি) মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 

বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রচলিত কোটা প্রথার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে ‘ভাইভা কোটা’ তৈরি করছেন।”

 

 

উত্তরা /এএম 

Read more — রাজনীতি
Home