
সিরাজগঞ্জে বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ির গেটে গ্যাসের রাইজারে আগুন লেগেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
Read more
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রেনে আনে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে কারো কোনো ক্ষতি হয়নি।

