উত্তরা প্রতিদিন
ঢাকা

কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ

 রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বাসচালক ও অটোরিকশাচালকদের মধ্যে ঝামেলার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

 

 মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। বাস ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাবে যান চলাচল ব্যাহত হয়ে মোড়জুড়ে দীর্ঘ যানজট দেখা দেয়

। সরেজমিনে দেখা যায়, কাশিয়াডাঙ্গা মোড় থেকে আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বাস, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা বলেন, চালকদের পারস্পরিক বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

 

 স্থানীয়দের অভিযোগ, কাশিয়াডাঙ্গা মোড়ে প্রায়ই যানবাহন চালকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

 

উত্তরা/ এএম 

Read more — সারাদেশ
Home