উত্তরা প্রতিদিন
ঢাকা

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে, ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দিপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতা বলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে বাবার লাশ ঢাকায় রেখে মায়ের মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) সকাল থেকেই মুন্সীগঞ্জে দৌড়াদৌড়ি করছেন দিপাবলি।

জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর লাশ দাফন করা হবে। দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এর আগে বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে ভেতরে প্রবেশ যান। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।

উল্লেখ্য, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Read more — সারাদেশ
Home