উত্তরা প্রতিদিন
ঢাকা

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

ব্যারিস্টার তৌফীক নেওয়াজের শেষবিদায়ে প্যারোলে মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা তার স্ত্রী সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এই দম্পতির মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনে আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।

এসব নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল। তিনি বলেন, ‘আমরা চার দিনের জন্য আবেদন করেছি। জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তিনি মুক্তি পাচ্ছেন।’

 

প্যারোলে বের হয়ে রাজধানীর কলাবাগানে নিজ বাড়িতে স্বামীকে শেষবারের জন্য দেখতে যাবেন দীপু মনি, জানালেন এই আইনজীবী। 

এর আগে দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে দেখা করতে যান তানি দীপাবলি।

লবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান।

ধ্রুপদি সংগীতচর্চা করতেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নেওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। আদালতে হাজিরার দিন বিভিন্ন সময় স্ত্রীকে দেখতে হুইলচেয়ারে বসে আসতেন তিনি। সর্বশেষ গত ২৭ মে তাকে আদালতে নিয়ে যান স্বজনরা।

হাইকোর্টে বেশ কয়েকটি মামলায় জামিন পেলেও আরও অনেক মামলায় নাম থাকায় মুক্তি পাননি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। গত ২৭ মে স্বামীর অসুস্থতার কথা তুলে ধরে তাকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন মেয়ে তানি দীপাবলী।

 

তবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

Read more — সারাদেশ
Home