উত্তরা প্রতিদিন
ঢাকা

বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৫ আগস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে।

 

 

পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি বলছেন, ‘একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিওকলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিওকলে থাকা অবস্থায়ই রিধি আত্মহত্যা করেন।’

 

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়টি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

 

 

 

উত্তরা/এএম 

 

Read more — সারাদেশ
Home