উত্তরা প্রতিদিন
ঢাকা

সিলেট নগরীতে ট্রিপল মার্ডার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১২ আগস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
সিলেট নগরীতে ট্রিপল মার্ডার

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকায় বাবা, মা ও মেয়ে খুন হয়েছেন।

রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় ট্রিপল মার্ডারের এই ঘটনা ঘটে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মিতালী ১১১ নম্বর বাসায় মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ  পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারও ঘটনাস্থালে উপস্থিত হয়েছেন। বিস্তারিত পরে বলা যাবে।’

 

Read more — সারাদেশ
Home