উত্তরা প্রতিদিন
ঢাকা

সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ও ভাঙচুর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৬ আগস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ও ভাঙচুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে কাচের বাসার জানালা ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Read more — সারাদেশ
Home