উত্তরা প্রতিদিন
ঢাকা

গোবিপ্রবির অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা

উত্তরা প্রতিদিন গোবিপ্রবি প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
গোবিপ্রবির অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অর্থনীতি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮২৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে এটাই আমাদের প্রত্যাশা।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা আক্তার, সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গাজী মুহাম্মদ মাহবুব। এছাড়া বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, ২০১৯–২০ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) মাস্টার্সের বিদায়ী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উত্তরা/এএম

Read more — সারাদেশ
Home