উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক পোলের তার চুরি করতে গিয়ে আটক দুই,

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
রাজশাহী সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক পোলের তার চুরি করতে গিয়ে আটক  দুই,

রাজশাহী সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক পোলের তার চুরি করতে গিয়ে দুইজন আটক রাজশাহী সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক পোলের তার চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১ টায় রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. রুবেল ও মো. রজন। তাদের উভয়ের বাড়ি নগরীর মালদা কলোনী এলাকায়। জানা যায়, টিটিসি এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক পোলের তার চুরির সময় স্থানীয় জনগণের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার কর্মীরা তাদের হাতেনাতে আটক করেন।

 

 পরবর্তীতে আটককৃতদের পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাসিকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরীর সরকারি সম্পদ রক্ষা এবং নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সরকারি সম্পদের ক্ষতিসাধন বা চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে সকল নাগরিককে সচেতন থেকে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Read more — সারাদেশ
Home