উত্তরা প্রতিদিন
ঢাকা

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা গিয়ে খাটের ওপর দুজনের মরদেহ দেখতে পান। 

স্থানীয়দের দাবি, মুক্তার হোসেন মাদক ও মোবাইলভিত্তিক জুয়ায় আসক্ত। তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ।

 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত কোনো খাবার গ্রহণের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

Read more — সারাদেশ
Home