উত্তরা প্রতিদিন
ঢাকা

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

উত্তরা প্রতিদিন উত্তরা ডেষ্ক ২১ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

বরিশালের মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই নজরুল ইসলাম (৪২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তার আপন বড়ো ভাই মোহাম্মদ হারুন। রোববার বিকেলে উপজেলার কাজিরহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ও হারুনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওই দিন তার বড়ো ভাই হারুন মসজিদে নামাজ পড়ছিল। এসময় ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা মসজিদ থেকে নজরুলকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই হারুন পলাতক রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Read more — সারাদেশ
Home