উত্তরা প্রতিদিন
ঢাকা

কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

উত্তরা ডেস্ক ১৪ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেছেন, বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের খামারিরাই কোরবানির পশুর চাহিদা পূরণে সক্ষম।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “ভারত থেকে বাংলাদেশে চোরাই পথে যেন গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। শুধু কোরবানির পশু নয়, বর্তমানে বাংলাদেশ মাংস উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন করছেন। ফলে বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, প্রতি বছর কোরবানির ঈদে দেশে প্রায় এক কোটি গরু, মহিষ, ভেড়া ও ছাগল কোরবানি হয় এবং স্থানীয় খামারিরাই এই চাহিদা পূরণ করতে সক্ষম।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

Read more — জাতীয়
Home