উত্তরা প্রতিদিন
ঢাকা

ধ্বংস হওয়া অর্থনীতি পুনর্গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
ধ্বংস হওয়া অর্থনীতি পুনর্গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

 

ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনর্গঠন করতে হলে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই কঠিন সময়ে আমাদের কেউ যেন রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির ক্ষত বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বিগত সরকারের আমলের প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এখন আমাদের কাঁধে। এই বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করে দেশকে স্বাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

 

Read more — জাতীয়
Home