উত্তরা প্রতিদিন
ঢাকা

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ

রেল ভ্রমণ নিরাপদ করতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. আজমল হোসেন খোকন। এর আগে বাংলাদেশ রেলওয়েতে নারীদের জন্য পৃথক কামরার বিধান কার্যকরের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। রিটের বিষয়ে আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, বিদ্যমান রেলওয়ে আইনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা রাখার কথা উল্লেখ থাকলেও বাস্তবে অধিকাংশ ট্রেনে সেই সুবিধা দেখা যায় না। তিনি বলেন, ট্রেন ভ্রমণ তুলনামূলক আরামদায়ক হলেও একা নারী যাত্রীদের জন্য ভিড়ের মধ্যে ট্রেনে ওঠা এবং কামরার ভেতরে গিয়ে আসনে বসা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও জানান, বিশেষ করে রাতের ভ্রমণে অনেক নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। আলাদা কামরার ব্যবস্থা চালু হলে নারী যাত্রীরা আরও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন এবং তাদের নিরাপত্তাজনিত ঝুঁকিও কমবে। পাশাপাশি দীর্ঘ ভ্রমণের সময় প্রয়োজন হলে তারা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ও করতে পারবেন বলে মত দেন তিনি।

Read more — জাতীয়
Home