উত্তরা প্রতিদিন
ঢাকা

পুলিশ সদস্যরা মাদকে জড়িত থাকলে কোনো ছাড় নয়: আইজিপি

উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
পুলিশ সদস্যরা মাদকে জড়িত থাকলে কোনো ছাড় নয়: আইজিপি

বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি মাদক সেবনে জড়িত থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ‎ মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‎আইজিপি বলেন, মাদক যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদকসেবন বা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে দেখেছেন পুলিশের যে সব সদস্য মাদকের ব্যবসায় সম্পৃক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে। ‎এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতি। এই অর্জনগুলো আমাদের আরও দায়িত্বশীল হতে হবে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি আজ যাঁরা সম্মাননা পাচ্ছেন তাঁরা আগামী দিনে আরও সততা, পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

Read more — জাতীয়
Home