উত্তরা প্রতিদিন
ঢাকা

ফ্যাসিস্ট আমলের কোনো অপরাধই তামাদি হবে না

সচিবালয়ে তথ্য উপদেষ্টা
উত্তরা ডেস্ক ১২ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
  ফ্যাসিস্ট আমলের কোনো অপরাধই তামাদি হবে না

বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন, অর্থ লোপাট ও পাচার এবং মানবাধিকার লংঘনের মতো অপরাধগুলো কখনোই তামাদি হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের বিচার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।

এসময় আরো উপস্থিত ছিলেন— তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন।

অপর এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, হামের টিকা কেনো কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি করার প্রক্রিয়া চলছে। হামে কেনো শিশুর মৃত্যু হয়েছে তার সবকিছুই যাচাই-বাছাই করে দেখবে কমিটি। শাস্তি যোগ্য অপরাধ পেলে তাকে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এই সরকারের ঘাটতি আছে কিনা তাও দেখা হবে। হামের জন্য জরুরি অবস্থা প্রয়োজন নেই।

তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে নতুন আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে। বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে তার লাভ ক্ষতি যাচাই করা হবে। সরকার নিজস্ব ভাবে যাচাই করবে কোথাও রাষ্ট্রের স্বার্থ বিরুদ্ধ কিছু আছে কিনা। তিনি বলেন, ছয়মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করা যাবে। সরকার সব কিছু পর্যালোচনা করবে বলে জানান তিনি।

 

Read more — জাতীয়
Home