উত্তরা প্রতিদিন
ঢাকা

হাম ও উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু

উত্তরা ডেস্ক ৭ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
হাম ও উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ জন মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৭৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২০৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

 

Read more — জাতীয়
Home