উত্তরা প্রতিদিন
ঢাকা

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে: ডা. জাহেদ

উত্তরা ডেস্ক ৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে: ডা. জাহেদ

 হামের টিকা না দেওয়ার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিশু মৃত্যুর মতো কোনো ক্ষতিকর উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর উদ্দেশ্যে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে আমি মনে করি। তবে কেন কিছু ক্ষেত্রে হামের টিকা দেওয়া হয়নি, সেটি অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও জানান, সরকারের চলমান টিকাদান কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা হলে হামের মতো সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Read more — জাতীয়
Home