উত্তরা প্রতিদিন
ঢাকা

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার বদলি

উত্তরা ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের এসপি শামীমা পারভীন। বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। অন্যদিকে বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে। বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। এ ছাড়া ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে এপিবিএন-৫-এ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে এপিবিএন-১২-এ এবং এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের এসপি এবং এপিবিএনের অতিরিক্ত এসপি নুসরাত জাহান মুক্তাকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read more — জাতীয়
Home